দেশের ট্যুরিজম খাতে লায়ন সাইফুল ইসলাম সোহেলের উদ্ভাবনী নেতৃত্ব

নিজেস্ব প্রতিবেদন/ ট্যুরিজম ও প্রযুক্তিনির্ভর সেবার ক্ষেত্রে বাংলাদেশে এক নতুন দিগন্তের সূচনা করেছেন লায়ন সাইফুল ইসলাম সোহেল। তিনি দেশের বৃহত্তম অ্যাপভিত্তিক ব...

নিজেস্ব প্রতিবেদন/ ট্যুরিজম ও প্রযুক্তিনির্ভর সেবার ক্ষেত্রে বাংলাদেশে এক নতুন দিগন্তের সূচনা করেছেন লায়ন সাইফুল ইসলাম সোহেল। তিনি দেশের বৃহত্তম অ্যাপভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডটকম"-এর ব্যবস্থাপনা পরিচালক (এসডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। লায়ন সোহেল শুধু একজন কর্পোরেট ব্যক্তিত্ব নন, বরং তিনি একজন দূরদর্শী উদ্যোক্তা। তাঁর নেতৃত্বে অতিথি লিমিটেড উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে দেশের অনলাইন ট্যুরিজম, আবাসন,আইটি সেবা ও কর্মসংস্থান খাতে এক বিপ্লব ঘটিয়েছে। স্মার্ট বাংলাদেশ ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর পরিকল্পনা ও সৃষ্টিশীল চিন্তাভাবনার কারণে তরুণ উদ্যোক্তারা অনুপ্রাণিত হচ্ছেন, তৈরি হচ্ছে হাজারো কর্মসংস্থানের সুযোগ। তিনি বিশ্বাস করেন উদ্ভাবন, উদ্যোগ এবং দেশপ্রেম এই তিনটি শক্তির সম্মিলনেই গড়ে তোলা সম্ভব একটি স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ।  তাঁর দূরদর্শী পরিকল্পনা, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দেশের প্রযুক্তি ও পর্যটন খাতে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।  উদ্যোক্তা উন্নয়ন ও ব্র্যান্ড বিস্তারে লায়ন সাইফুল ইসলাম সোহেলের একটি সাহসী ও কৌশলী পদক্ষেপ ছিল জনপ্রিয় অভিনেতা ড্যানি সিডাককে অতিথি ডটকম-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করা। এ সিদ্ধান্ত শুধু প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে এমন নয় , বরং গ্রাহকদের মাঝে আস্থা, আগ্রহ ও সচেতনতা বাড়িয়ে দিয়েছে বহুগুণে। ড্যানি সিডার জনপ্রিয়তা ও ইতিবাচক ইমেজ অতিথি ডটকম-এর সঙ্গে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটিকে দেশের সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে পৌঁছাতে সহায়তা করছে। একই সঙ্গে, অতিথির সেবাসমূহ যেমন ট্যুর বুকিং, হোটেল রিজার্ভেশন ও আইটি সেবার বাজার সম্প্রসারণেও মিলেছে নতুন গতি। এই উদ্যোগ প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা, সৃজনশীল নেতৃত্ব এবং ব্র্যান্ডিং কৌশল মিলেই একটি প্রতিষ্ঠান হতে পারে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এক সফল উদাহরণ। দৈনিক বাংলাদেশ সমাচার-এর গৌরবময় ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সাফেন বাংলাদেশ সমাচার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লায়ন সাইফুল ইসলাম সোহেল। অনুষ্ঠানে অতিথি গ্রুপের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অতিথি গ্রুপের অন্যতম পরিচালক জনাব মাহামুদ। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড.খান আসাদুজ্জামান, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিত্বরা। পরে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মাহামুদ এবং অতিথি গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার ওহেদুর রহমান আজাদ, অতিথি গ্রুপের পক্ষ থেকে লায়ন সাইফুল ইসলাম সোহেল-এর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক হস্তান্তর করেন। এই সম্মাননা প্রমাণ করে, টেকসই উদ্ভাবন প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও দেশপ্রেমে বিশ্বাসী নেতৃত্ব আজ বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় কতটা গুরুত্বপূর্ণ। অতিথি গ্রুপ সবসময়ই দেশের প্রযুক্তি, ট্যুরিজম ও কর্মসংস্থান খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে কাজ করে যাচ্ছে। এই অর্জন সেই পথচলার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।