২৬ ঘণ্টায় তিন হাঙর হামলা, আতঙ্কে সিডনির সব সৈকত বন্ধ
মাত্র ২৬ ঘণ্টায় তিনটি হাঙর হামলায় আতঙ্ক ছড়িয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। নিরাপত্তাজনিত কারণে সব সৈকত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার পর্যটন নগরী সিডনির বিভিন্ন সমুদ্রসৈকতে মাত্র ২৬ ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক হাঙরের হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ নগরীর সব জনপ্রিয় সৈকত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানায়, প্রথম হামলার ঘটনা ঘটে স্থানীয় সময় রোববার বিকেল ৪টা ২০ মিনিটে। এরপর সোমবার দুপুরের ঠিক আগে দ্বিতীয় এবং একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে তৃতীয় হামলার খবর পাওয়া যায়।
প্রথম ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সিডনির উত্তরের ডি হোয়াই পয়েন্ট এলাকায় ১১ বছর বয়সী এক শিশু সার্ফিং করার সময় হাঙরের আক্রমণের মুখে পড়ে। নর্দার্ন বিচেস কাউন্সিল জানায়, হাঙরটি শিশুটির সার্ফবোর্ডের প্রায় ১৫ সেন্টিমিটার (ছয় ইঞ্চি) অংশে কামড় দিলেও সে শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষত থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হামলাটিও বুল শার্কের করা।
এর কয়েক ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় সিডনির অন্যতম জনপ্রিয় সৈকত ম্যানলি এলাকার নর্থ স্টেইন বিচে ২৫ বছর বয়সী এক যুবক হাঙরের হামলায় গুরুতরভাবে আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
ম্যানলি সৈকত অস্টেুলয়ার সবচেয়ে পরিচিত ও ব্যস্ত সৈকত গুলোর একটি । প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে ১০ লাখ পর্যটন আসে । এমন পর্যটন কেন্দ্রে ধারাবাহিক হামলা ঘটনা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে চরম উত্তেজনা দখর করে সেয়
ম্যানলি সৈকত অস্ট্রেলিয়ার সবচেয়ে পরিচিত ও ব্যস্ত সৈকতগুলোর একটি। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ লাখ পর্যটক এখানে ভ্রমণে আসেন। এমন একটি পর্যটনকেন্দ্রে ধারাবাহিক হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিডনির সব সমুদ্রসৈকতে সাঁতার ও সার্ফিং কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে ড্রোন ও নৌপ্যাট্রোলের মাধ্যমে উপকূলীয় এলাকায় হাঙরের গতিবিধি নজরদারি জোরদার করা হয়েছে।