বাংলাদেশের সিদ্ধান্তকে সঠিক বললেন নাজাম শেঠি, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলেও পাশে থাকার ঘোষণা
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি সেই সিদ্ধান্তের পূর্ণ সমর্থন দ...
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি সেই সিদ্ধান্তের পূর্ণ সমর্থন দেবেন বলে জানিয়েছেন। ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে তিনি ‘ন্যায্য ও শক্তিশালী’ বলে আখ্যায়িত করেছেন।
সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টস–কে দেওয়া এক সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি সাহসী ও সঠিক অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয়, পিসিবি কী সিদ্ধান্ত নেয়। এটি অবশ্যই কঠিন সিদ্ধান্ত হবে, তবে বোর্ড যদি বিশ্বকাপ বয়কটের পথে হাঁটে, আমি তার পক্ষেই থাকব।
তিনি আরও বলেন, বর্তমান পিসিবি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। শেঠির ভাষায়,মহসিন নাকভি ক্রিকেট ভালো বোঝেন এবং বিষয়টির সব দিক সম্পর্কে তার পরিষ্কার ধারণা রয়েছে। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই হবে সঠিক সিদ্ধান্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সিদ্ধান্তে অটল থাকা।ূূূ
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অবস্থানকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে নাজাম শেঠির এই বক্তব্য আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদি পাকিস্তানও একই পথে হাঁটে, তাহলে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়তে পারে। এখন সব চোখ পিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।