উদ্যোক্তা তৈরির লক্ষ্যে রাজশাহীতে ‘অতিথি লিমিটেড’-এর স্পেশাল ইউজার প্রেজেন্টেশন
বাংলাদেশের সর্ববৃহৎ অ্যাপস ভিত্তিক বুকিং কোম্পানি "অতিথি ডটকম"এর রাজশাহী বিভাগীয় অফিসে সেমিনার হলরুমে অনুষ্ঠিত হলো স্পেশাল ইউজার প্রেজেন্টেশন। তথ্যপ্রযুক্তি নি...
বাংলাদেশের সর্ববৃহৎ অ্যাপস ভিত্তিক বুকিং কোম্পানি "অতিথি ডটকম"এর রাজশাহী বিভাগীয় অফিসে সেমিনার হলরুমে অনুষ্ঠিত হলো স্পেশাল ইউজার প্রেজেন্টেশন। তথ্যপ্রযুক্তি নির্ভর অতিথি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান অতিথি ডটকম সারা দেশব্যাপী উদ্যোক্তা তৈরীর মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ায় বদ্ধপরিকর।
বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত শিখরে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অতিথি লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (পি এমজেএফ) মহোদয়ের নেতৃত্বে চৌকস টিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেজেন্টার ট্রেইনার লায়ন মোঃ সোহেল রানা উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা ও ক্রিয়েটিভ উদ্যোক্তা।
প্রোগ্রামটিতে আইটি ও ট্যুরিজম বিষয়ক বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। সঞ্চালনায় ছিলেন লায়ন মোঃ মিজানুর রহমান রনি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লায়ন মোঃ জুবের আলম ক্রিয়েটিভ উদ্যোক্তা ও উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা, লায়ন মোঃ জয়নাল আবেদীন সাবেক খাদ্য কর্মকর্তা, উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা ও ক্রিয়েটিভ উদ্যোক্তা। উপস্থিত ছিলেন, লায়ন কাজী রেজাউল ইসলাম সি: এজিএম লায়ন মোঃ মুনজুর রহমান টুকু জি এম (অপারেশন)। সার্বিক তত্ত্বাবধানে, নির্দেশনা ও আয়োজনে ছিলেন লায়ন মোঃ আব্দুর রহিম সিনিয়র জিএম (ডেভেলপমেন্ট) ডিভিশনাল ইনচার্জ রাজশাহী, মার্চেন্ট উদ্যোক্তা,ও প্রজেক্ট ডিরেক্টর, ফিলাফ(একটি মানবাধিকার সংস্থা)।
এক ঘন্টা ব্যাপী প্রোগ্রামটি সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করেন অতিথি লিমিটেডের সম্মানিত ডিজিএম লায়ন মোঃ নাসির খান।
রাজশাহীতে অনুষ্ঠিত ‘অতিথি লিমিটেড’-এর স্পেশাল ইউজার প্রেজেন্টেশন উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও ইতিবাচক সাড়া প্রমাণ করে, আধুনিক ও হালাল ব্যবসা মডেলের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। ভবিষ্যতে এমন উদ্যোগ রাজশাহীসহ সারা দেশে উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।