স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে খুলনায় ‘অতিথি লিমিটেড’-এর স্পেশাল ইউজার প্রেজেন্টেশন, উদ্যোক্তাদের ব্যাপক সাড়া
বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডটকম দেশব্যাপী ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করে চলেছে। উদ্ভাবনী অ্যাপ...
বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডটকম দেশব্যাপী ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করে চলেছে। উদ্ভাবনী অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। সেবার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে অতিথি ডটকম।
এই ধারাবাহিকতার অংশ হিসেবে কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে “স্পেশাল ইউজার প্রেজেন্টেশন” প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খুলনার শিববাড়ি বাণিজ্যিক এলাকার খান টাওয়ার (৭ম তলা)-এ। আয়োজনে ছিল অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড।অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন আশরাফ হোসেন, ক্রিয়েটিভ উদ্যোক্তা, খুলনা অফিস, অতিথি লিমিটেড।
সেখানে মূল্যবান বক্তব্য প্রদান করেন লায়ন মনিরুজ্জামান, সিনিয়র জিএম (ঢাকা ডিভিশনাল অফিস), অতিথি লিমিটেড
তিনি তার বক্তব্যে বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে অতিথি ডটকম কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম এবং ডিজিটাল মার্কেটিং সেবার মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ ভবিষ্যতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন তাজুল ইসলাম, সহকারী পরিচালক (ডেভেলপমেন্ট মার্চেন্ট উদ্যোক্তা), অতিথি লিমিটেড। তিনি অতিথি ডটকমের ভিশন, ব্যবসা মডেল এবং উদ্যোক্তা উন্নয়নে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শংকর কুমার রায় সাগর, এজিএম (ডেভেলপমেন্ট অ্যান্ড ইনচার্জ, খুলনা বিভাগীয় অফিস), অতিথি লিমিটেড। তিনি বলেন, খুলনায় অনুষ্ঠিত এই স্পেশাল ইউজার প্রেজেন্টেশন উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও ইতিবাচক সাড়া প্রমাণ করে, আধুনিক ও হালাল ব্যবসা মডেলের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।
সবশেষে বলা যায়, খুলনায় অনুষ্ঠিত ‘অতিথি লিমিটেড’-এর স্পেশাল ইউজার প্রেজেন্টেশন শুধু একটি অনুষ্ঠানই নয়, বরং উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনের একটি কার্যকর উদ্যোগ। অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া ও আগ্রহ প্রমাণ করে, প্রযুক্তিনির্ভর ও হালাল ব্যবসা মডেলের প্রতি মানুষের আস্থা ক্রমেই বাড়ছে।
অতিথি ডটকমের এমন ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক অগ্রগতি এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।