৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল, সেরা চলচ্চিত্র ‘ফিয়র্ড’
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত ১২...
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ
চলচ্চিত্র আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের
মধ্য দিয়ে। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত ১২ দিনের এই উৎসব শেষে ঘোষণা করা হয়েছে বিভিন্ন
বিভাগের বিজয়ীদের নাম। এবারের আসরের সর্বোচ্চ সম্মাননা ‘পাম দ’অর’ জিতেছে রোমানিয়ান নির্মাতা
ক্রিস্টিয়ান মুঙ্গিউ পরিচালিত চলচ্চিত্র ফিয়র্ড ।শনিবার রাতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আন্তর্জাতিক
জুরি বোর্ডের সভাপতি দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা পার্ক চান-উক বিজয়ীদের নাম
ঘোষণা করেন। এ বছর প্রতিযোগিতা বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের চলচ্চিত্র
অংশ নিলেও শেষ পর্যন্ত সেরা চলচ্চিত্রের মুকুট ওঠে ফিয়র্ড এর মাথায়। ছবিটি সমসাময়িক
সমাজে মতাদর্শিক বিভাজন ও মানবিক সম্পর্কের টানাপোড়েনকে তুলে ধরেছে।উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘গ্রাঁন্ড প্রিক্স জিতেছে রুশ
নির্মাতা আন্দ্রেই জভিয়াগিনতসেভ পরিচালিত মিনোটর। অন্যদিকে জুরি পুরস্কার পেয়েছে
জার্মান পরিচালক ভ্যালেস্কা গ্রিসেবাখের দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার।এবারের আসরে সেরা পরিচালকের পুরস্কার যৌথভাবে
পেয়েছেন পোল্যান্ডের পাওয়েল পাওলিকোভস্কি (ফাদারল্যান্ড) এবং স্পেনের হাভিয়ের কালভো
ও হাভিয়ের অ্যামব্রোসি (দ্য ব্ল্যাক বল)। অভিনয় বিভাগেও দেখা গেছে ব্যতিক্রমী চিত্র।
কাওয়ার্ড চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন
ইমানুয়েল ম্যাকিয়া ও ভ্যালেন্টিন ক্যাম্পান। একইভাবে অল অব আ সাডেন চলচ্চিত্রে অভিনয়ের
জন্য যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো।চিত্রনাট্য বিভাগে সেরা পুরস্কার পেয়েছেন ইমানুয়েল
মার, তার চলচ্চিত্র আ ম্যান অব হিজ টাইম এর জন্য। নতুন নির্মাতাদের জন্য বিশেষ সম্মাননা ‘ক্যামেরা দ’অর জিতেছে মেরি-ক্লেমেন্টিন
দুসাবেজাম্বো পরিচালিত বেন’ইমানা। আর সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পাম দ’অর অর্জন করেছে ফেদেরিকো লুইস
পরিচালিত ফর দ্য অপরনেন্টস।প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘আন সার্টেইন রিগার্ড’ বিভাগেও বেশ কয়েকটি চলচ্চিত্র
প্রশংসা কুড়িয়েছে। এ বিভাগের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সান্দ্রা ভলনার পরিচালিত
এভরিটাইম। জুরি পুরস্কার পেয়েছে অভিনাশ বিক্রম শাহর এলিফ্যান্টস ইন দ্য ফগ, আর বিশেষ
জুরি পুরস্কার জিতেছে লুই ক্লিশির আয়রন বয়।এদিকে চলচ্চিত্র জগতে দীর্ঘদিনের অসামান্য অবদানের
স্বীকৃতিস্বরূপ এবারের কান উৎসবে সম্মানসূচক পাম দ’অর প্রদান করা হয়েছে কিংবদন্তি শিল্পী বারব্রা স্ট্রেইস্যান্ড, পিটার জ্যাকসন
ও জন ট্রাভোল্টাকে।বিশ্বজুড়ে যুদ্ধ, মানবিক সংকট, রাজনৈতিক বিভাজন
এবং সামাজিক বাস্তবতা এবারের কান উৎসবের চলচ্চিত্রগুলোর প্রধান বিষয়বস্তু হিসেবে উঠে
এসেছে। সমালোচকদের মতে, এসব সমসাময়িক ইস্যুকে গভীরভাবে উপস্থাপনের কারণেই এবারের আসরটি
ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ও প্রতিযোগিতাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। সমাপনী
অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৯তম আসরের পর্দা নামলেও পুরস্কারজয়ী চলচ্চিত্রগুলো নিয়ে আলোচনা
চলবে বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে আরও অনেক দিন।