উদ্যোক্তা ও দক্ষ জনবল গঠনে সিলেট–হবিগঞ্জে অতিথি লিমিটেডের বিশেষ টিম মিটিং

দেশব্যাপী উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেডের কার্যক্রম আরও বিস্তৃত করতে নিয়মিতভাবে টিম মিটিং ও প্রশিক্ষণমূলক আয়োজন...

দেশব্যাপী উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেডের কার্যক্রম আরও বিস্তৃত করতে নিয়মিতভাবে টিম মিটিং ও প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট হবিগঞ্জ অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ স্কিল ডেভেলপমেন্ট ও টিম মিটিং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মো. কিবরিয়া ভূঁইয়া (খোকন), জেনারেল ম্যানেজার (অপারেশন)হবিগঞ্জ,সিলেট অঞ্চল। তিনি একজন অভিজ্ঞ সংগঠক ও দক্ষ প্রশাসনিক নেতা হিসেবে দীর্ঘদিন ধরে অতিথি লিমিটেডের কার্যক্রমকে মাঠপর্যায়ে সফলভাবে পরিচালনা করে আসছেন। তাঁর নেতৃত্বে হবিগঞ্জ ও সিলেট অঞ্চলে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষ জনবল গঠন এবং প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থান কার্যক্রম নতুন গতি পেয়েছে। সভাপতির বক্তব্যে লায়ন মো. কিবরিয়া ভূঁইয়া (খোকন) বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নই টেকসই কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির প্রধান হাতিয়ার। তিনি আরও উল্লেখ করেন, অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড দেশের তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলতে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা বাস্তবায়নে মাঠপর্যায়ের নেতৃত্ব ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে দক্ষ জনবল গঠন, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন লায়ন ইসলাম মিয়া মিয়া, পরিচালক, ঢাকা ডিভিশনাল অফিস (পল্টন), অতিথি লিমিটেড। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলেই একটি আত্মনির্ভরশীল ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। এ ক্ষেত্রে অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এছাড়াও বক্তব্য রাখেন লায়ন তাজুল ইসলাম, সহকারী পরিচালক (ডেভেলপমেন্ট মার্চেন্ট উদ্যোক্তা), অতিথি লিমিটেড এবং লায়ন শেখ মো. জাহাঙ্গীর মিয়া, সহকারী পরিচালক (মার্চেন্ট উদ্যোক্তা)। তাঁরা অতিথি লিমিটেডের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। বক্তারা জানান, অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলছে এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে দেশজুড়ে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলে জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও উদ্যোক্তারা অতিথি লিমিটেডের উদ্যোগকে স্বাগত জানিয়ে এই কার্যক্রমকে সফল করতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।