অনুষ্ঠিত হলো রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) ফ্যামিলি ডে ২০২৬

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ)-এর উদ্যোগে ফ্যামিলি ডে ২০২৬ ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) রাজধানীর মধুমতি মডেল টাউনের...

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ)-এর উদ্যোগে ফ্যামিলি ডে ২০২৬ ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) রাজধানীর মধুমতি মডেল টাউনের লেকভিউ রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। ফ্যামিলি ডে উপলক্ষে আয়োজন করা হয় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক পর্ব, খেলাধুলা এবং পারিবারিক মিলনমেলা। অনুষ্ঠানে রংপুর বিভাগের এবং দেশে কর্মরত সাংবাদিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নিউজ প্রেজেন্টার, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। সাংবাদিকদের পরিবার-পরিজনের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে।   অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয় ।অতিথি লিমিটেড এর পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন কোম্পানির সিনিয়র জিএম মনিরুজ্জামান। এ সময় উপস্থিত অতিথিরা বিভিন্ন সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্বদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।   আয়োজকরা জানান, কর্মব্যস্ত সাংবাদিকদের পরিবারসহ একত্রিত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও পেশাগত বন্ধন আরও দৃঢ় করাই এ ফ্যামিলি ডে আয়োজনের মূল লক্ষ্য। তারা আরও বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আনন্দঘন অংশগ্রহণে ফ্যামিলি ডে ২০২৬ একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।