বারামতিতে বিমান বিধ্বস্ত: উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ নিহত ৫
২৮ জানুয়ারি ২০২৬ সকালে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়েছে। এতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও জাতীয় কংগ্রেস পার্টি (এনসিপি) প্র...
২৮ জানুয়ারি ২০২৬ সকালে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়েছে। এতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও জাতীয় কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান অজিত পাওয়ারসহ কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে, বলে বিভিন্ন সংবাদ সংস্থা জানাচ্ছে।
ভারতের মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে অবতরণের সময় একটি চার্টার্ড উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) শীর্ষ নেতা অজিত পাওয়ারসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই ও প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজটি মুম্বাই থেকে মহারাষ্ট্রের বারামতির উদ্দেশে রওনা দিয়েছিল। স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় জরুরি পরিস্থিতির মুখে পড়ে বিমানটি রানওয়ের পাশে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়।
হিন্দুস্থান টাইমস জানায়, বিমানটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে অজিত পাওয়ার, তাঁর নিরাপত্তাকর্মী এবং পাইলটও ছিলেন। দুর্ঘটনায় পাঁচজন নিহত হন বলে নিশ্চিত করেছে পিটিআই।
বারামতি বিমানবন্দরের ব্যবস্থাপক শিবাজি তাওয়ারে জানান, দুর্ঘটনাকবলিত বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ছিল ভিটি-এসএসকে। এটি একটি চার্টার্ড লিয়ারজেট-৪৫ মডেলের উড়োজাহাজ। অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশের এলাকায় আছড়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অজিত পাওয়ার বারামতিতে জেলা পরিষদ নির্বাচনের একটি জনসভায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
উল্লেখ্য, বারামতি বিমানবন্দরটি আগে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হলেও সম্প্রতি এটি মহারাষ্ট্র এয়ারপোর্ট ডেভেলপমেন্ট কোম্পানির অধীনে হস্তান্তর করা হয়।
দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মহারাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।