ভোট ছাড়া জয়ের পথ নেই, কঠোর বার্তা দিলেন ইসি সানাউল্লাহ
ভোটে বিজয় অর্জনের একমাত্র পথ হলো সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণ কোনো ধরনের অনৈতিক বা দুই নম্বরি পদ্ধতির সুযোগ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়...
ভোটে বিজয় অর্জনের একমাত্র পথ হলো সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণ কোনো ধরনের অনৈতিক বা দুই নম্বরি পদ্ধতির সুযোগ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের ভয়ভীতি, ত্রাস সৃষ্টি কিংবা মব জাস্টিসের চেষ্টা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, ভয় বা চাপ যেন দায়িত্ব পালনে বাধা হয়ে না দাঁড়ায় এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও জানান, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।
সভায় আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোটে জিততে হলে ভোটেই জিততে হবে, কারসাজির সুযোগ নেই: নির্বাচন কমিশনার সানাউল্লাহ