নেতাকর্মীদের একনিষ্ঠ প্রচেষ্টা ও স্বতঃস্ফূর্ততায় চলমান শফিকুর রহমান কিরণের নির্বাচনী প্রচারণা
বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণ নির্বাচনের শেষ মুহূর্তে মাঠে তৎপরতা বাড়িয়ে চলেছেন। নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার অংশ নিয়ে গঠিত এই আসনে কর্মী-সমর্থক...
বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণ নির্বাচনের শেষ মুহূর্তে মাঠে তৎপরতা বাড়িয়ে চলেছেন। নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার অংশ নিয়ে গঠিত এই আসনে কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জোরদার প্রচারণা চালাচ্ছেন তিনি।
নির্বাচনী প্রচারণার শুরু থেকেই শফিকুর রহমান কিরণ মাঠে সক্রিয়। গ্রাম থেকে গ্রামান্তরে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন, তাদের সমস্যার খোঁজ নিচ্ছেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিচ্ছেন। দলীয় নেতাকর্মী এবং সাধারণ সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে তাকে এই প্রচারণায় সহায়তা করছেন। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, দীর্ঘদিন পর একজন প্রার্থীকে এত নিয়মিত ও ধারাবাহিকভাবে ভোটারদের সঙ্গে দেখা যাচ্ছে, যা নির্বাচনী পরিবেশে নতুন উদ্দীপনা যোগ করছে।
দলীয় সূত্রে জানা গেছে, শফিকুর রহমান কিরণ কেবল দলীয় কর্মসূচিতে সীমাবদ্ধ থাকছেন না। নিজ উদ্যোগে চলমান প্রচারণার পাশাপাশি, তিনি নির্বাচনী এলাকায় সরাসরি সমাধানমূলক উদ্যোগ গ্রহণ করছেন। কর্মীরা নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে এই প্রচারণাকে আরও জোরদার করছে, যা প্রার্থীর কাছে বিজয়ের সম্ভাবনা আরও সুসংহত করছে।
শরীয়তপুর–২ আসনের সার্বিক উন্নয়ন বিষয়ে শফিকুর রহমান কিরণ বারবার জানিয়েছেন, নির্বাচিত হলে এলাকার দায়িত্ব তিনি নিজের কাঁধেই নিতে চান। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের দক্ষ করে গড়ে তোলার মতো পরিকল্পনা হাতে নিয়েছেন। এছাড়া এলাকার জন্য একটি আধুনিক পলিটেকনিক্যাল কলেজ স্থাপন এবং একটি পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেছেন।
এদিকে নির্বাচনী প্রচারণায় তার স্ত্রী ফারহানা কাদির লাবণ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিভিন্ন উঠান বৈঠক ও গ্রাম এলাকায় সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ রেখে প্রচারণায় সহায়তা করছেন তিনি, যা স্থানীয় পর্যায়ে ইতিবাচক আলোচনার বিষয় হিসেবে দেখা যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শরীয়তপুর–২ আসনে বিএনপির সাংগঠনিক শক্তির পুনরাবির্ভাব এবং প্রার্থীর নিজস্ব উদ্যোগে ধারাবাহিক প্রচারণা ভোটের মাঠে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।