ডামুড্যায় বিএনপির নির্বাচনী জনসভা, ঐক্যের বার্তা দিলেন মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু
শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেছেন, ধানের শীষের পক্ষে শরীয়তপুরের সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ। তিনি আশা প্রক...
শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেছেন, ধানের শীষের পক্ষে শরীয়তপুরের সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সেই ঐক্যের প্রতিফলন ঘটাবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ডামুড্যা উপজেলার ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় বক্তব্যে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভা শেষে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ডামুড্যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি শেষ নির্বাচনী মিছিলে অংশ নেন। এ সময় তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।