বিপুল ভোটে জয়ী সফিকুর রহমান কিরণ

শরীয়তপুর-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সফিকুর রহমান কিরণ। নয়জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসনে তিনি ১ লাখ ২৯ হাজার ৮১৪...

শরীয়তপুর-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সফিকুর রহমান কিরণ। নয়জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসনে তিনি ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট পেয়ে জয়লাভ করেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৫ হাজার ১৩৪ জন। নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্যানুযায়ী, ভোটগ্রহণ হয়েছে ৫২ দশমিক ২৬ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহমুদ হোসেন পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। শরীয়তপুর–২ আসনটি নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত। এবারের নির্বাচনে এ আসনে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে। বিজয়ের পর প্রতিক্রিয়ায় সফিকুর রহমান কিরণ সকল ভোটার ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই বিজয় আপনাদের সকলের। এটি আপনাদের বিশ্বাস, ভালোবাসা ও ঐক্যের প্রতিফলন।” তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ থেকে ধৈর্য, দায়িত্ববোধ ও ভালোবাসার শক্তি নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি। জনগণের প্রত্যাশা পূরণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এ সংসদ সদস্য। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ বিজয়ের মাধ্যমে শরীয়তপুর-২ আসনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হলো।