তিন যুগে রেকর্ড: ইসলামপন্থী দলগুলোর ৭২ আসন জয়

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারের নির্বাচনে ইসলামপন্থী দলগুলো উল্লেখযোগ্য সংখ্যক আসন অর্জন করেছে। সংসদীয় গণতন্ত্র পুনঃপ...

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারের নির্বাচনে ইসলামপন্থী দলগুলো উল্লেখযোগ্য সংখ্যক আসন অর্জন করেছে। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের (১৯৯১) পর এই নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর আসন ও ভোট উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন বাংলাদেশ এর তথ্য অনুযায়ী:ইসলামপন্থী ১১টি দল নির্বাচনে অংশ নেয়,মোট প্রার্থী দেয় প্রায় ৬০৭ জন। সার্বিকভাবে নির্বাচনে ২৯৯টি আসনে ২ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ফলাফল অনুযায়ী ইসলামপন্থী দলগুলো মোট প্রায় ৭২টি আসন অর্জন করেছে। এর মধ্যে প্রধান অবদান এসেছে কয়েকটি দলের কাছ থেকে । প্রধান দলভিত্তিক ফলাফল বাংলাদেশ জামায়াতে ইসলামী পায় ৬৮ আসন, বাংলাদেশ খেলাফত মজলিস- ২,খেলাফত মজলিস- ১ আসন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ  পায় ১ আসন করে। সরকারি ও বেসরকারি ফলাফলের তালিকায় দেখা যায়, জামায়াতে ইসলামী একাই দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে ৬৮টি আসন পেয়েছে। ভোটের হারেও ইসলামপন্থী বড় দলের শক্ত অবস্থান দেখা গেছে: জামায়াতে ইসলামী প্রায় ৩১.৭৬% ভোট পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে প্রায় ২.৭০% ভোট। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে প্রায় ২.০৯% ভোট বিশ্লেষকদের মতে,  ইসলামপন্থী ভোট ব্যাংক তুলনামূলকভাবে সুসংগঠিত ছিল, জোট ও কৌশলগত আসন বণ্টন তাদের সাফল্যে ভূমিকা রেখেছে এবং জাতীয় রাজনীতিতে তাদের প্রভাব আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর সম্মিলিত সাফল্য বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর বড় জয় ইসলামপন্থী রাজনীতির শক্ত অবস্থানকে স্পষ্ট করেছে।