অলীক কল্পনা

ডঃ মাহবুবুর রহমান খান

অলীক কল্পনা স্বপ্ন হয়েফিরে আসে বারে বারে,কে জানিত হায়-অতিথি আমায় করিবে মাতাল।  আমার ভাবনায় স্বপ্ন যাতনায়-অলীক কল্পনায় জ্বালাবে অনন্ত কাল?এ শুধু স্বপ্ন নয়, এ আমার পরিচয়এ শুধু গল্প নয়, সত্য জীবন। স্বপ্নের উপরে মহা স্বপ্ন    গল্পের উপরে হবে গল্প যুগ যুগ ধরেবিশ্ব করিবে প্রচার অতিথি একা নয়, সবার। বিধাতার কাছে আজ মিনতি আমার, সেবা দিয়ে করিবই জয় সকলের মন। খারাপ সব করিব গোপন,অতিথিকে করাবো আলিঙ্গন সারা বিশ্বময়।