অতিথি গ্রুপের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
অতিথি গ্রুপের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি, উদ্যোক...
অতিথি গ্রুপের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি, উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর চেয়ারম্যান লায়ন এসএম শাহীন।
তার দূরদর্শী নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি এবং বিশ্বমানের ব্যবসায়িক দক্ষতায় নতুন বাংলাদেশের জন্য শক্তিশালী বিজনেস প্ল্যাটফর্ম গড়ে উঠছে বলে সভায় উল্লেখ করা হয়। তার দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি ধাপে ধাপে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে।
সভায় উদ্যোক্তা গঠনে প্রশিক্ষণ কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যতের রোডম্যাপ নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানটি বর্তমানে ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, ফ্লাইট বুকিংসহ বিভিন্ন সেবা প্রদান করছে এবং প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশব্যাপী পর্যটন ও কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বাংলাদেশ এর অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সভাটি ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার পুলিশ প্লাজা কনকর্ড এর পার্লামেন্ট হল রুমে, ঢাকা এ অনুষ্ঠিত হয়। সভায় অতিথি গ্রুপের পরিচালক ও উপদেষ্টাবৃন্দ সহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে–
লায়ন আনন্দ চন্দ্র দাস, লায়ন আফিয়া কণক, লায়ন মোঃ নুরুন্নবী মৃধা, লায়ন নজরুল ইসলাম চৌধুরী, লায়ন মোঃ ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন আলী আহমেদ মাহমুদ, মোঃ আব্দুল জলিল মন্ডল, লায়ন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হান্নান, লায়ন ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস, লায়ন মোঃ ইসমাইল মিয়া, লায়ন শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া, লায়ন তাজুল ইসলাম, লায়ন মোঃ মঞ্জুর মোরশেদ, লায়ন আজাদ রহমান, মোঃ মাহফুজুল হক ক্যালিস, লায়ন মোঃ সাইফুল ইসলাম সোহাগ, লায়ন ইঞ্জি বিশ্বজিৎ গুহ, লায়ন মনিরুজ্জামান, মোঃ কামরুজ্জামান রোকন, লায়ন মোঃ আব্দুর রহিম, মোঃ মনোহর আলী, লায়ন মিরাজুল ইসলাম, মোঃ মাহবুব আলম খান, লায়ন মোঃ মনিরুজ্জামান, লায়ন মোহাম্মদ ওমর ফারুক, লায়ন মোহাম্মদ আব্দুল গণি, লায়ন ইমরান হোসেন আকাশ, লায়ন মোঃ হারুনুর রশীদ, লায়ন মোঃ হুমায়ুন কবির, লায়ন মোঃ মাহবুব আলম, লায়ন মোঃ আব্দুর রশিদ, লায়ন মোঃ আনোয়ারুল কবির কামরুল, লায়ন মোঃ মুনজুর রহমান টুকু, লায়ন মোঃ খলিলুর রহমান, লায়ন কিবরিয়া ভূঁইয়া খোকন।
সভায় ব্যবসা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর সেবা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং সারাদেশে কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।