অতিথি গ্রুপের প্রধান কার্যালয়ে উদ্যোক্তা ট্রেনিং অনুষ্ঠিত
দেশের অন্যতম প্রযুক্তিনির্ভর ও বহুমুখী সেবাদানকারী প্রতিষ্ঠান Otithee Group-এর প্রধান কার্যালয়ে আজ সকাল ১০টা থেকে দিনব্যাপী উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অন...
দেশের অন্যতম প্রযুক্তিনির্ভর ও বহুমুখী সেবাদানকারী প্রতিষ্ঠান Otithee Group-এর প্রধান কার্যালয়ে আজ সকাল ১০টা থেকে দিনব্যাপী উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নতুন উদ্যোক্তা তৈরি এবং বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১০০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক লায়ন মোঃ সাইফুল ইসলাম সোহাগ। তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্যে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, কার্যকর বিপণন কৌশল, টিম ব্যবস্থাপনা, ডিজিটাল প্ল্যাটফর্মের যথাযথ ব্যবহার এবং হালাল উপায়ে আয় বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দক্ষতা, সততা ও সঠিক দিকনির্দেশনা থাকলে একজন উদ্যোক্তা শুধু নিজের নয়, সমাজ ও দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন।
দিনব্যাপী এ প্রশিক্ষণের আইটি ট্রেনিং পরিচালনা করেন জিএম লায়ন ইমরান হোসাইন আকাশ। অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ আলী। বিশেষ বক্তব্য প্রদান করেন সিনিয়র জিএম মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক লায়ন শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডি জিএম আবে কাওসার হোসেন। বক্তারা নিয়মিত প্রশিক্ষণ, সঠিক দিকনির্দেশনা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তারা প্রশিক্ষণটিকে সময়োপযোগী ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ, নেতৃত্বগুণ বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘটে ইফতার মাহফিলের মাধ্যমে। আয়োজকদের মতে, নিয়মিত প্রশিক্ষণ ও কার্যকর দিকনির্দেশনার মাধ্যমে অতিথি গ্রুপ দেশব্যাপী দক্ষ উদ্যোক্তা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।