রাজশাহীতে অতিথি লিমিটেড এর "স্পেশাল ইউজার প্রেজেন্টেশন" অনুষ্ঠিত

রাজশাহী, ২০ ফেব্রুয়ারি ২০২৬: নতুন বছরের শুরুতে ২০৩০ সালের মিশন-ভিশনকে কেন্দ্র করে Otithee.com-এর রাজশাহী বিভাগীয় অফিসের আয়োজনে সকল শ্রেণির উদ্যোক্তাদের অংশগ্রহণ...

রাজশাহী, ২০ ফেব্রুয়ারি ২০২৬: নতুন বছরের শুরুতে ২০৩০ সালের মিশন-ভিশনকে কেন্দ্র করে Otithee.com-এর রাজশাহী বিভাগীয় অফিসের আয়োজনে সকল শ্রেণির উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জিএম ও রাজশাহী অফিস ইনচার্জ লায়ন আবদুর রহিম। প্রশিক্ষণ সঞ্চালনা করেন বিভাগীয় ট্রেইনার মিজানুর রহমান রনি ও ইডিও সোহেল রানা। এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন জিএম লায়ন মঞ্জুর মুরশেদ টুকু, ডিজিএম লায়ন নাসির খান, লায়ন আব্দুদ ওদুদ মাসুম, এজিএম লায়ন লিয়াকত আলী, লায়ন কাজী রেজাউল ইসলাম, ইডিও লায়ন আলহাজ্ব রিয়াদ আহমেদ, লায়ন জুবের আলী ও লায়ন জয়নাল আবেদীনসহ সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।প্রশিক্ষণে ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ, নেতৃত্বগুণ বৃদ্ধি এবং কার্যকর ব্যবস্থাপনা কৌশল বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেন।