কুমিল্লায় অতিথি গ্রুপের উদ্যোক্তা এন্ড ইউজার প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন

আলহামদুলিল্লাহ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে অতিথি গ্রুপ–এর কুমিল্লার নিজস্ব অফিসে আয়োজিত “উদ্যোক্তা এন্ড ইউজার প্রোগ্রাম”। ২...

আলহামদুলিল্লাহ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে অতিথি গ্রুপ–এর কুমিল্লার নিজস্ব অফিসে আয়োজিত “উদ্যোক্তা এন্ড ইউজার প্রোগ্রাম”। ২১/০২/২৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় শুরু হওয়া এই আয়োজনটি ছিল জ্ঞান, অনুপ্রেরণা ও সম্ভাবনার এক মিলনমেলা। প্রোগ্রামে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন লায়ন মোহাম্মদ খলিলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা গঠন এবং অতিথি গ্রুপের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্রিয়েটিভ স্বনির্ভর উদ্যোক্তারা অত্যন্ত আগ্রহ ও মনোযোগের সাথে সেশন উপভোগ করেন। প্রশ্নোত্তর পর্বে প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তোলে। এই সফল আয়োজন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল আয়োজক, সহযোগী ও উপস্থিত উদ্যোক্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হলো। ভবিষ্যতেও অতিথি গ্রুপ উদ্যোক্তা উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।