ধর্মীয় ভাবগাম্ভীর্যে কসবায় অতিথি গ্রুপের ইফতার আয়োজন

ব্রাহ্মণবাড়িয়া, ২১ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার): পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়  ইফতার মাহফিল ও দোয়া আয়োজন করা হয়েছে। অতিথি গ্রুপ-এর উদ্যোগে...

ব্রাহ্মণবাড়িয়া, ২১ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার): পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়  ইফতার মাহফিল ও দোয়া আয়োজন করা হয়েছে। অতিথি গ্রুপ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ২০০ জন রোজাদার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে আস্থা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ কিবরিয়া ভূঁইয়া খোকন (জি.এম অপারেশন, সিলেট-হবিগঞ্জ অফিস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব আতিকুর রহমান আতিক (নয়নপুর হাই স্কুল, কসবা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জাকারিয়া স্বপন। এছাড়াও যারা উপস্থিত ছিলেন, জাবের হোসেন তালুকদার, লায়ন নূর মোহাম্মদ, মোহাম্মদ ইউসুফ আলী, আফজাল মিয়া, লায়ন মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানা (হাবিবুল ইসলাম মেমোরিয়াল হাই স্কুল, কসবা, ব্রাহ্মণবাড়িয়া)। দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় শতাধিক স্বনির্ভর ও ক্রিয়েটিভ উদ্যোক্তা, অতিথি, শুভাকাঙ্ক্ষী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।