বরিশালে অতিথি ডটকমের দুইদিনব্যাপী উদ্যোক্তা ওয়ার্কশপ ট্রেনিং
দুইদিনব্যাপী উদ্যোক্তা ওয়ার্কশপ ট্রেনিং প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছে দেশের অন্যতম অনলাইন বুকিং প্ল্যাটফর্ম Otithee.com। স্বনির্ভর ও স্ববলম্বী জাতি গড়ার প্রত্...
দুইদিনব্যাপী উদ্যোক্তা ওয়ার্কশপ ট্রেনিং প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছে দেশের অন্যতম অনলাইন বুকিং প্ল্যাটফর্ম Otithee.com। স্বনির্ভর ও স্ববলম্বী জাতি গড়ার প্রত্যয় নিয়ে ২০ ও ২১ তারিখ, রোজ শুক্র ও শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বরিশাল অফিসে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, অনলাইন ব্যবসা পরিচালনা, ডিজিটাল মার্কেটিং কৌশল, গ্রাহকসেবা এবং আধুনিক বুকিং সিস্টেম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান, যা তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শ্রুতিমধুর বক্তব্য প্রদান করেন লায়ন মাহফুজুল হক । এবং সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন মোঃ অনিক তালুকদার। তিনি কর্মশালার সফল আয়োজন এবং অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।আশাকরা যায় দুইদিনের এই আয়োজন নতুন উদ্যোক্তাদের মাঝে ব্যাপক উৎসাহ ও আত্মবিশ্বাস সৃষ্টি হবে।