ঢাকা ডিভিশনাল অফিস পল্টনে অতিথি ডট কমের ইউজার প্রেজেন্টেশন ও ইফতার আয়োজন

অনলাইন বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডট কম-এর উদ্যোগে ঢাকা ডিভিশনাল অফিসে ইউজার প্রেজেন্টেশন ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টা ৩...

অনলাইন বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডট কম-এর উদ্যোগে ঢাকা ডিভিশনাল অফিসে ইউজার প্রেজেন্টেশন ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে প্রোগ্রামটি শুরু হয়। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক লায়ন মোঃ সাইফুল ইসলাম সোহাগ। প্রোগ্রামটির ট্রেনিং পরিচালনা করেন লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ আলী। প্রেজেন্টেশনে তিনি অতিথি ডট কম অ্যাপের সার্বিক কার্যক্রম, ফিচার ও ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, অনলাইন ব্যবসা পরিচালনার কৌশল, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, কার্যকর গ্রাহকসেবা প্রদান এবং আধুনিক বুকিং সিস্টেম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি অংশগ্রহণকারীদের প্ল্যাটফর্মভিত্তিক ব্যবসায়িক সুযোগ ও বাস্তবমুখী দিকনির্দেশনাও তুলে ধরেন, যাতে তারা প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে নিজেদের কার্যক্রম আরও সম্প্রসারণ করতে পারেন। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডট কম অ্যাপসের মাধ্যমে দেশব্যাপী ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেবা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, ইউজার ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রেজেন্টেশন পর্বে প্ল্যাটফর্মের বর্তমান কার্যক্রম, সেবার ধরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রেজেন্টেশন শেষে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।