ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে পাবে ২,৫০০ টাকা, উদ্বোধন ১০ মার্চ
সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত ন...
সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ মার্চ এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপ-কমিটির একটি সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপ-কমিটি বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ প্রদান করে।
মন্ত্রী জানান, মন্ত্রিপরিষদের উপ-কমিটির সুপারিশের ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম পাইলট আকারে চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নির্ধারিত সংখ্যক পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। পাইলট প্রকল্পের ফলাফল মূল্যায়ন করে পর্যায়ক্রমে এটি সম্প্রসারণ করা হবে।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে আর্থিকভাবে সহায়তা এবং জীবনযাত্রার ব্যয় সামাল দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত নগদ সহায়তা প্রদানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা জোরদার হবে বলে আশা করছে সরকার।
ফ্যামিলি কার্ড বিতরণ ও আর্থিক সহায়তা কার্যক্রম চালু হলে দেশের অসংখ্য পরিবার সরাসরি উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।