দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে অতিথি গ্রুপ, রাজশাহীতে বিশেষ উদ্যোক্তা সভা অনুষ্ঠিত
দেশের পর্যটন খাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে নতুন প্রজন্মের উদ্যোক্তা গড়ে তোলার প্রত্যয়ে এক কৌশলগত ব্যবসায় উন্নয়ন সভার আয়োজন করেছে অতিথি.কম। প্রতিষ্ঠানে...
দেশের পর্যটন খাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে নতুন প্রজন্মের উদ্যোক্তা গড়ে তোলার প্রত্যয়ে এক কৌশলগত ব্যবসায় উন্নয়ন সভার আয়োজন করেছে অতিথি.কম। প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, প্রযুক্তিনির্ভর সেবার বিস্তার, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নির্ধারণে অতিথি গ্রুপ-এর উদ্যোগে সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় রাজশাহীর স্বনির্ভর হল রুমে এ তাৎপর্যপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
এরই ধারাবাহিকতায় অতিথি ডট কম রাজশাহী অফিসে স্পেশাল উদ্যোক্তা প্রোগ্রাম আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সাইফুল ইসলাম সোহেল, এমডি অ্যান্ড সিইও। তিনি উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং আঞ্চলিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তারা তাঁর দূরদর্শী নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি এবং বিশ্বমানের ব্যবসায়িক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তারা উল্লেখ করেন, তাঁর নেতৃত্বে নতুন বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ও টেকসই বিজনেস প্ল্যাটফর্ম গড়ে উঠছে। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও সময়োপযোগী দিকনির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠানটি ধাপে ধাপে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে এগিয়ে যাচ্ছে বলেও সভায় তুলে ধরা হয়।
অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড-এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় রাজশাহী অতিথি গ্রুপের উপদেষ্টাবৃন্দ, বিভাগের সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহী বিভাগীয় অফিসের ইনচার্জ ও সিনিয়র জিএম (ডেভেলপমেন্ট) লায়ন আব্দুর রহিম শুভেচ্ছা বক্তব্যে বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি ও উদ্যোক্তা বিকাশের মাধ্যমে একটি স্বনির্ভর অর্থনীতি গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ রাজশাহী অঞ্চলে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনাপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।