ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল, তেহরানে বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরান-এর প্রাণকেন্দ্রে অন্তত তিনটি বিস্ফোরণে...
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরান-এর প্রাণকেন্দ্রে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিস্ফোরণের পর শহরের বিভিন্ন এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়। তবে হামলার লক্ষ্যবস্তু ও সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনার পর রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান জোরদার করেছে বলে স্থানীয় সূত্রের দাবি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের আঞ্চলিক উত্তেজনার ধারাবাহিকতায় এ হামলা নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় আন্তর্জাতিক মহল গভীরভাবে নজর রাখছে।