ডিজিটাল পর্যটন সম্প্রসারণে ময়মনসিংহে অতিথি লিমিটেডের বিশেষ আয়োজন

বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম অতিথি ডটকম দেশব্যাপী তথ্য প্রযুক্তি ও পর্যটন খাতে ব্যাপক কার্যক্রম এর মাধ্যমে কর্মসংস্থান সহ অর্থনৈতিক উন্নয়ন...

বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম অতিথি ডটকম দেশব্যাপী তথ্য প্রযুক্তি ও পর্যটন খাতে ব্যাপক কার্যক্রম এর মাধ্যমে কর্মসংস্থান সহ অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে৷ দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে তরুণ সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অতিথি গ্রুপ-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ইউজার প্রেজেন্টেশন অনুষ্ঠান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) ডিজিএম (ট্রেনিং) ইঞ্জিনিয়ার আশরাফ আলীর পরিচালনায় অতিথি লিমিটেড এর ময়মনসিংহ বিভাগীয় অফিসে আয়োজিত ইউজার প্রেজেন্টেশন অনুষ্ঠানে উদ্যোক্তা, ব্যবসায়ী, তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন৷ উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউজার প্রেজেন্টেশন অনুষ্ঠানে অতিথি লিমিটেডের সেবা কার্যক্রম, ব্যবসায়িক পরিকল্পনা ও ভবিষ্যৎ সম্প্রসারণ কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়৷ উক্ত আলোচনায়, বক্তারা বলেন, দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রযুক্তির সঠিক ব্যবহার, দক্ষ মানবসম্পদ তৈরি এবং উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। তারা তরুণদের নতুন চিন্তা, উদ্ভাবনী উদ্যোগ ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় অফিস এর ইনচার্জ ও সিনিয়র জিএম মাহবুব আলম খান।   আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।