দীর্ঘমেয়াদি হালাল বিনিয়োগ: যশোরে অতিথি সিটি এন্ড রিসোর্টের শেয়ার সভা ও ইফতার

যশোরে উদ্যোক্তা উন্নয়ন ও দীর্ঘমেয়াদি হালাল উপার্জনের লক্ষ্যে এক সম্ভাবনাময় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। “বিশ্বস্ত সঙ্গী, সেরা আবাসন” এই প্রতিশ্রুতি ধারণ করে বিনিয...

যশোরে উদ্যোক্তা উন্নয়ন ও দীর্ঘমেয়াদি হালাল উপার্জনের লক্ষ্যে এক সম্ভাবনাময় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। “বিশ্বস্ত সঙ্গী, সেরা আবাসন” এই প্রতিশ্রুতি ধারণ করে বিনিয়োগকারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ দিচ্ছে অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড। অতিথি গ্রুপ এর আয়োজনে যশোর রেলরোড সেভেন হ্যাবেন টাওয়ার ভবনের তৃতীয় তলায় অবস্থিত অতিথি ডট কম যশোর অফিসে ব্যবসায়িক সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ এবং জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ে উদ্যোক্তা ও স্বনির্ভর উদ্যোক্তাদের মাঝে শেয়ার বরাদ্দ, ক্রয় সম্মতিপত্র স্বাক্ষর ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১০ হাজার টাকা। অংশগ্রহণকারীরা বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও হালাল আয়ের সুযোগ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। সভায় ব্যবসা সম্প্রসারণের কৌশল, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বিনিয়োগের নিরাপত্তা, রিটার্ন কাঠামো এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বক্তারা বলেন, এই উদ্যোগ শুধু একটি বিনিয়োগ কর্মসূচি নয়; বরং এটি উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার একটি টেকসই প্ল্যাটফর্ম। অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশাকে আরও দৃঢ় করে। আলোচনা পরবর্তী সময়ে সকল নতুন ও স্বনির্ভর উদ্যোক্তাদের নিয়ে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি কামনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশের উন্নয়ন, ব্যবসায়িক সফলতা এবং সকলের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন যশোর অতিথি অফিসের মাননীয় ডি জি এম লায়ন মারুফ হাসান কাজল, জনাব লাভিন ফেরদৌস (ই ডি ও), জনাব খন্দকার মাহবুব হোসেন (ই ডি ও) এবং যশোর অফিসের মার্কেটিং অফিসার ও কর্মচারীবৃন্দ। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে এবং বিনিয়োগকারীদের জন্য সৃষ্টি হবে নিরাপদ ও লাভজনক ভবিষ্যৎ।