নিশ্চিত করা হলো খামেনির মৃত্যু
ইরানে হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল শনিবার ভোরে এক বিবৃতিতে জানায়, নিজ কার্যালয়ে হামলার শিক...
ইরানে হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল শনিবার ভোরে এক বিবৃতিতে জানায়, নিজ কার্যালয়ে হামলার শিকার হয়ে তিনি মারা যান। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত ওই ঘোষণার পর দেশে ৪০ দিনের শোক ও সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। সরকারি তথ্য অনুযায়ী, বিভিন্ন প্রদেশে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।
খামেনির মৃত্যুর দাবি প্রথমে করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে ইরান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।
১৯৮৯ সাল থেকে আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।