আইন-শৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক ।। ঢাকা ::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ডাকা ১১তম দফার ৩৬ ঘণ্টার অবরোধের প্রথম দিনে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পরিস্থিতি বিবেচনায় পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। এর আগে ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটি পূর্বে ডাকা মহাসমাবেশ করতে না পারলে সরকারের পদত্যাগের একদফা দাবী ও মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। তাদের সাথে সমমনা দলগুলোও একাত্বতা ঘোষণা করে। এরপর থেকেই পর্যায়ক্রমে তারা সপ্তাহের প্রতি মঙ্গল এবং শুক্র-শনিবার বাদে প্রতিদিন হরতাল অথবা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি করে আসছে। নতুন করে তারা আবারও অবরোধ কর্মসূচি পালন করেছে। যাতে করে কোন প্রকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে কারনে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা।