ইউনুস গ্রুপে চাকরী

নিউজ ডেস্ক ।।

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইউনুস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড মাল্টি এগ্রো লি.। চাঁদপুরে অবস্থিত প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নেবে। আবেদন জমা দেয়া যাবে ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত। বেতন আলোচনা সাপেক্ষে। পদের নাম: মৎস্য কর্মকর্তা পদ সংখ্যা: ২। চাকরির দায়িত্ব: মাছের খাবার ও পুকুরের পানির গুণগত মান নিয়ন্ত্রণ করা। প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান ও উন্নয়নে কাজ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ডিপ্লোমা। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অভিজ্ঞতা: মাছ চাষের বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। পদের নাম: পশু চিকিৎসক পদ সংখ্যা: ২। চাকরির দায়িত্ব:  গবাদি পশু রোগাক্রান্ত হলে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা। নিয়ম অনুযায়ী টিকা দেয়া। শিক্ষাগত যোগ্যতা: ডিভিএম/পশুপালন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক/ডিপ্লোমা। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অভিজ্ঞতা: গরু, ছাগল ও মহিষের চিকিৎসায় অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম: কৃষি কর্মকর্তা পদ সংখ্যা: ২। চাকরির দায়িত্ব: গাছ ও ফসলের গুণগত মান, রোগ বালাই নিয়ন্ত্রণ এবং কৃষিসংক্রান্ত কর্মকাণ্ডের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ডিপ্লোমা। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অভিজ্ঞতা: কৃষি কাজের বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। পদের নাম: হিসাবরক্ষক কর্মকর্তা পদ সংখ্যা: ১। চাকরির দায়িত্ব: পেটি ক্যাশ, ক্যাশ বুক বজায় রাখা, ব্যাংকে নগদ জমা, চালান ইস্যু করা। এছাড়া ব্যবস্থাপনা থেকে প্রদত্ত অন্য কোনো কাজ। শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অভিজ্ঞতা: হিসাবরক্ষক কাজে দক্ষতা থাকতে হবে। পদের নাম: সিকিউরিটি গার্ড পদ সংখ্যা: ১০। চাকরির দায়িত্ব: প্রকল্পের সকল সম্পদ ও মালামাল এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। গেট পাস/চালান ব্যতীত কোনো প্রকার মালামাল প্রতিষ্ঠানের ভিতর থেকে বাহিরে বের হতে না দেয়া। যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বয়স: ১৯ থেকে ২০ বছর হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীদের ছবিসহ জীবনবৃত্তান্ত আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে নিচের ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/হাতেহাতে পৌঁছাতে হবে। ঠিকানা: পরিচালক (মানবসম্পদ), ইউনাইটেড মাল্টি এগ্রো লি, ৫১, সেন্ট্রাল রোড, ধানমণ্ডি, ঢাকা-১২০৫।   এছাড়া ই-মেইলে জীবনবৃত্তান্ত পাঠানো যাবে এই ঠিকানায়: careeryounusgroup@gmail.com।