নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক ।।

বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৪-বি ডিইও ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে নৌবাহিনীর শিক্ষা শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষা শাখা (বিবিধ বিষয়)-পুরুষ ও নারী শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি/পদার্থ/রসায়ন/গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)-পুরুষ ও নারী শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। শিক্ষা শাখা (মেডিকেল)-পুরুষ শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত যেকোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিসহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ প্রাপ্ত হতে হবে।  বয়স : ১ জানুয়ারি ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।  বৈবাহিক অবস্থা :   অবিবাহিত/বিবাহিত শারীরিক মান (ন্যূনতম) :   পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।  নিয়োগ : চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে স্বল্পমেয়াদি কমিশনে ৫ বছরের জন্য কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত/স্থায়ী করা হবে।  আবেদনের নিয়ম :  আগ্রহী প্রাথীরা নৌবাহিনীর ওয়েবসাইট ‌www.joinnavy.navy.mil.bd থেকে আবেদন করতে পারবেন। আগামী ১০ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে।  আবেদন ফি :  ৭০০ টাকা।