আধুনিক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে অতিথি লিমিটেড এর বিশেষ প্রশিক্ষণ
ডিজিটাল সেবা, দক্ষতা উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে অতিথি ডট কম এর উদ্যোগে ০৮/০৫/২০২৬ শুক্রবার রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পৃথক দুটি গুরুত্বপূর্...
ডিজিটাল সেবা, দক্ষতা উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা
তৈরির লক্ষ্যে অতিথি ডট কম এর উদ্যোগে ০৮/০৫/২০২৬ শুক্রবার রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়া
জেলার কসবায় পৃথক দুটি গুরুত্বপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এসব আয়োজনে অংশগ্রহণকারীদের
মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আলহাজ্ব শাহ্ আলম কলেজ এ এক ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম
অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ড. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান হোসেন
আকাশ এবং মো. খলিলুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিবরিয়া ভূইয়া খোকন এবং অনুষ্ঠান
সঞ্চালনা করেন মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. সিরাজুল
ইসলাম অতিথি ডট কমের বুকিং অ্যাপস, আধুনিক ডিজিটাল সেবা এবং ডিজিটাল মার্কেটিং কার্যক্রম
সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া জিএম এডুকেশন মো. খলিলুর রহমান জাপান ও কোরিয়ান
ভাষা শিক্ষা, স্টুডেন্ট ভিসা এবং আন্তর্জাতিক শিক্ষার সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
প্রদান করেন। জিএম ডিজিটাল মার্কেটিং ইমরান হোসেন আকাশ বর্তমান সময়ের ডিজিটাল মার্কেটিং,
সোশ্যাল মার্কেটিং ও ডিজিটাল বুকিং ব্যবস্থার বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন।অন্যদিকে একই দিনে রাজশাহীতে অতিথি লিমিটেড
কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ওয়ার্কশপ ট্রেনিং প্রোগ্রাম অতিথি হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ প্রদান করেন লায়ন মোহাম্মদ মাহফুজুল হক ক্যালিস। প্রায় ১২০ জন অংশগ্রহণকারীর
প্রাণবন্ত উপস্থিতিতে ট্রেনিং প্রোগ্রামটি অত্যন্ত ফলপ্রসূ ও অনুপ্রেরণামূলক হয়ে ওঠে।ওয়ার্কশপে ডিজিটাল দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা
তৈরি, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনা এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের বিভিন্ন
গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীরা এ আয়োজনকে সময়োপযোগী ও কর্মমুখী
উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
অতিথি ডট কম ও অতিথি লিমিটেডের এ ধরনের
আয়োজন দেশের তরুণ সমাজকে ডিজিটাল দক্ষতায় সমৃদ্ধ করার পাশাপাশি কর্মসংস্থান ও উদ্যোক্তা
উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।