আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে সংসদ অধিবেশন!

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ...

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে । শনিবার (১৪ মার্চ) এ সিদ্ধান্ত জানানো হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে।জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির প্রমুখ৷ সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হবে-বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে সচিবিক সহায়তা প্রদান করেন।