আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ বর্তমান সরকার: তথ্যমন্ত্রী

২০০৭ সালের এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী গত সোমবার মধ্যরাতে গ্রেপ্তার হন। গতকাল মঙ্গলব...

২০০৭ সালের এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী গত সোমবার মধ্যরাতে গ্রেপ্তার হন। গতকাল মঙ্গলবার ঢাকার আদালতে তাঁর রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে এক ব্যক্তি তাঁর ওপর ময়লা পানি নিক্ষেপ করেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা চেষ্টা করেও ওই ব্যক্তিকে থামাতে পারেননি। পরে পুলিশ সদস্যরা মাসুদ উদ্দিন চৌধুরীকে দ্রুত হাজতখানায় নিয়ে যান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এক মাসের কর্মকাণ্ড তুলে ধরতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এর উপস্থিতিতে আজ বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনার প্রসঙ্গ টেনে এক সাংবাদিক জানতে চান,‘মবকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কি না। জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন বর্তমান সরকার মব সংস্কৃতিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। দীর্ঘদিনের যে জঞ্জাল, দীর্ঘদিনের যে অপস্মৃতি আমাদের মাথার মধ্যে কাজ করছে, সেখান থেকে আমরা খুব দ্রুতই আইনের জায়গায় চলে আসতে পারব। সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ডসহ বর্তমান সরকারের এক মাসে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।