প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীদের মিলনমেলায় ‘গো মার্চেন্ট’ প্রোগ্রাম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীদের নিয়ে এক ব্যতিক্রমী ‘অতিথি ওভারভিউ ও গো মার্চেন্ট’ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আজ, ২৭ জুন ২০২৬ (শনিবার), রাজধানীর হোটে...

দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীদের নিয়ে এক ব্যতিক্রমী ‘অতিথি ওভারভিউ ও গো মার্চেন্ট’ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আজ, ২৭ জুন ২০২৬ (শনিবার), রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এর বলরুমে অনুষ্ঠিতব্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা অংশ নিয়ে ব্যবসা, বিনিয়োগ এবং প্রযুক্তিনির্ভর বাণিজ্য সম্প্রসারণের নানা দিক নিয়ে মতবিনিময় করবেন।দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, সফল শিল্পোদ্যোক্তা এবং নীতি-নির্ধারকদের স্বতঃস্ফূর্ত পদচারণায় অনুষ্ঠানস্থল এক অনন্য উৎসবমুখর মিলনমেলায় পরিণত হওয়ার অপেক্ষায়। সেই সাথে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ।আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে আমন্ত্রিত সিআইপি ও বিশিষ্ট অতিথিরা পারস্পরিক মতবিনিময়, আধুনিক ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার নানা কৌশলগত দিক নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেবেন। সেই সাথে অতিথি গ্রুপের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ভিশন ও নতুন নতুন উদ্যোগের একটি বিশদ ওভারভিউ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হবে। বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও জোরালোভাবে তুলে ধরতে এবং ব্যবসায়ীদের বৈশ্বিক নেটওয়ার্ক জোরদার করতে বহুল প্রতীক্ষিত 'গো মার্চেন্ট' প্রোগ্রামের আনুষ্ঠানিক কার্যক্রম এই মঞ্চ থেকেই গতিশীল করা হবে।আয়োজক প্রতিষ্ঠান অতিথি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও আন্তর্জাতিক মানের ব্যবসায়িক পরিবেশ তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এমন গঠনমূলক ও অনুপ্রেরণাদায়ক প্রোগ্রামের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।