আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে
নিউজ ডেস্ক:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি অফিসার-এমআইএস পদে জনবল নিয়োগের ল...
নিউজ ডেস্ক:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি অফিসার-এমআইএস পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।১৮ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। পদ সংখ্যা-১টি, লোকবল নিয়োগ-নির্ধারিত নয়, অফিশিয়াল ওয়েবসাইট-https://www.aibl.com.bd পদের নাম: অফিসার-এমআইএস, বিভাগ: সিপিভি-রিটেইল আইআরএম (ইও-পিও),পদসংখ্যা: নির্ধারিত নয়।শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি, অন্যান্য যোগ্যতা: গ্রাহক সেবা প্রদান এবং গ্রাহক ব্যবস্থাপনার সক্ষমতা। কম্পিউটার ব্যবহারে অত্যন্ত দক্ষ, বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে পারদর্শী। অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।