আল্লাহর মেহমানদের সেবায় অনন্য ‘অতিথি গ্রুপ’

পবিত্র হজ্ব পালন শেষে আল্লাহর ঘরের মেহমানদের নিয়ে দেশে ফিরেছে দেশের অন্যতম স্বনামধন্য ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘অতিথি গ্রুপ’ -এর হজ্ব কাফেলা। গত ৩ জুন কাফেলার প...

পবিত্র হজ্ব পালন শেষে আল্লাহর ঘরের মেহমানদের নিয়ে দেশে ফিরেছে দেশের অন্যতম স্বনামধন্য ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘অতিথি গ্রুপ’ -এর হজ্ব কাফেলা। গত ৩ জুন কাফেলার প্রথম অংশ বাংলাদেশে পৌঁছানোর পর, ৫ জুন সকাল ৯টায় কাফেলার সর্বশেষ ও মূল অংশটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এর মধ্য দিয়ে অতিথি গ্রুপের চলতি বছরের হজ্ব কাফেলার সকল হাজ্বী সুস্থ ও নিরাপদে দেশে প্রত্যাবর্তন করলেন।পবিত্র মক্কা ও মদিনা শরিফ থেকে আসা হাজ্বী সাহেবরা বিমানবন্দরে পৌঁছালে সেখানে এক আবেগঘন ও আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ সফর শেষে ক্লান্তি ভুলে হাজ্বীগণ দেশের মাটিতে পা রাখতেই তাঁদেরকে অতিথি গ্রুপের পক্ষ থেকে আন্তরিক ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে হাজ্বীদের স্বাগত জানান অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী, অতিথি লিমিটেডের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেডের পরিচালক লায়ন ওয়াহিদুর রহমান আজাদ ও অতিথি লিমিটেডের উপ-পরিচালক লায়ন শেখ মো: জাহাঙ্গীর মিয়া।হাজ্বীদের স্বাগত জানিয়ে অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহর অশেষ রহমতে আমাদের সকল হাজ্বী সুস্থ শরীরে নিরাপদে দেশে ফিরেছেন, এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। এরপর বিমানবন্দরে উপস্থিত অতিথি গ্রুপের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা হাজ্বী সাহেবদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁদের সার্বিক কুশলাদি বিনিময় করেন। এ সময় উপস্থিত স্বজনদের চোখে-মুখেও স্বস্তির আনন্দ দেখা যায়।চলতি বছরের তীব্র গরম ও নানা চ্যালেঞ্জের মাঝেও অতিথি গ্রুপের নিখুঁত ও দূরদর্শী ব্যবস্থাপনার কারণে হাজ্বীগণ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই মিনা, আরাফাত, মুজদালিফাসহ হজ্বের সমস্ত ধর্মীয় আনুষ্ঠানিকতা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরেছেন। মক্কা ও মদিনায় উন্নত আবাসন (হোটেল), পুষ্টিকর খাবার, আরামদায়ক যাতায়াত ব্যবস্থা এবং সার্বক্ষণিক অভিজ্ঞ গাইডের আন্তরিক সেবায় হাজ্বীগণ অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় একাধিক হাজ্বী সাহেব আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি অতিথি গ্রুপের এমন অভিভাবকসুলভ, আন্তরিক ও দায়িত্বশীল সেবার ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।