আন্তর্জাতিক বিচার আদালত: রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। বাংলাদেশ সময় বিক...
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। বাংলাদেশ সময় বিকেল ৩টায় এ রায় ঘোষণা করা হবে। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত ওই আদালতে এই বিচার কার্য সম্পাদিত হবে।গাম্বিয়ার অভিযোগ করা ওই মামলায় বলা হয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান গণহত্যার শামিল ছিল। ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রোহিঙ্গা শরণার্থীরা ওই অভিযানে হত্যা, ব্যাপক ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশন বলেছে, ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল। তবে, মিয়ানমার গণহত্যার এ অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধভাবে ওই অভিযান পরিচালনা করা হয়েছিল।উল্লেখ্য, মিয়ানমার সামরিক জান্তা সরকারের অভিযানের মুখে লাখ লাখ মুসলিম রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পালানোর ঘটনায় পশ্চিম আফ্রিকার মুসলিম-প্রধান দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে এই মামলা দায়ের করে।