আত্মকর্মসংস্থানে লক্ষ্যভিত্তিক টিমওয়ার্ক গুরুত্বপূর্ণ : লায়ন নূরনবী মৃধা

আত্মকর্মসংস্থান সৃষ্টির দৃঢ় প্রত্যয়ে ২ মে ২০২৬ শনিবার খুলনা বিভাগীয় অফিসে অতিথি লিমিটেডের আয়োজনে “অতিথি ওভারভিউ” প্রেজেন্টেশন প্রোগ্রামটি সফলভাবে অনুষ্ঠি...

আত্মকর্মসংস্থান সৃষ্টির দৃঢ় প্রত্যয়ে ২ মে ২০২৬ শনিবার খুলনা বিভাগীয় অফিসে অতিথি লিমিটেডের আয়োজনে “অতিথি ওভারভিউ” প্রেজেন্টেশন প্রোগ্রামটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে অতিথি লিমিটেডের চলমান সেবা কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা ও কৌশল বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। খুলনা বিভাগীয় অফিসের ইনচার্জ ও জিএম (ডেভেলপমেন্ট) লায়ন শংকর কুমার রায় সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেজেন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর পরিচালক লায়ন নূরনবী মৃধা।প্রধান অতিথির বক্তব্যে তিনি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে লক্ষ্যভিত্তিক কর্মসম্পাদন, সময়ানুবর্তিতা ও সমন্বিত টিমওয়ার্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “সফল উদ্যোক্তা হতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে হবে এবং সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সমন্বিত প্রচেষ্টাই পারে অর্থনৈতিক মুক্তি আনতে।” তিনি উপস্থিত উদ্যোক্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।অনুষ্ঠানে ‘অতিথি লিমিটেড’-এর চলমান সেবা কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্প্রসারণ কৌশল বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠানটি কিভাবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যটন খাতকে এগিয়ে নিচ্ছে, সে বিষয়ে একটি স্বচ্ছ ধারণা দেওয়া হয়। এছাড়া বিনিয়োগ সম্ভাবনা ও প্রযুক্তিনির্ভর সেবা নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে এক মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রেজেন্টেশন প্রোগ্রামটি বিশেষ অতিথি, অতিথি লিমিটেড এর মিডিয়া এন্ড পাবলিকেশন্সের সিনিয়র জিএম লায়ন মনিরুজ্জামান ও অতিথি লিমিটেড এর  ডেপুটি জিএম (অপারেশন) লায়ন আলাউদ্দিন স্বপনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত প্রতিনিধিরা ভবিষ্যতে আরও শক্তিশালী ও সমন্বিত কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।