বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং তারা বিশ্বমঞ্চে দেশের মুখ আরও উজ্জ্বল করবে। মালদ্বীপের মাটিতে ভারতের বিপক্ষে আমাদের তরুণ ফুটবলার...

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং তারা বিশ্বমঞ্চে দেশের মুখ আরও উজ্জ্বল করবে। মালদ্বীপের মাটিতে ভারতের বিপক্ষে আমাদের তরুণ ফুটবলারদের এই বীরত্বপূর্ণ জয় পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমাদের যুবারা প্রমাণ করেছে, কঠোর পরিশ্রম, একাগ্রতা ও দলবদ্ধ প্রচেষ্টা থাকলে যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকেই মোকাবিলা করা সম্ভব।গত ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ দল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন। প্রধানমন্ত্রী দলের সব খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ অসামান্য সাফল্যের জন্য ধন্যবাদ জানান।