বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সশস্ত্র বাহিনীর...
নিজস্ব প্রতিবেদক:রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর
শ্রদ্ধা নিবেদন করেছেন। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি শনিবার সকালে ঢাকা
সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপ্রধান
শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।এ সময় তাঁকে সেনা, নৌ ও
বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর তিনি
শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। এর আগে, রাষ্ট্রপতি শিখা
অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা
তাঁকে অভ্যর্থনা জানান।উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের
এই দিনে সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর
ওপর সর্বাত্মক আক্রমণ চালায়।
সুত্র: বাসস, ঢাকা, ২১
নভেম্বর-২০২৬।