‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ অর্জনে লায়ন নজরুল ইসলাম চৌধুরী-কে অতিথি গ্রুপের অভিনন্দন
রাজধানীর অভিজাত বনানী ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক জমকালো ও নান্দনিক সন্ধ্যা। মার্কেন্টাইল কমিউনিকেশনস ও ঢাকা কালচারাল সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই "মেলোডি...
রাজধানীর অভিজাত বনানী ক্লাবে সম্প্রতি
অনুষ্ঠিত হলো এক জমকালো ও নান্দনিক সন্ধ্যা। মার্কেন্টাইল কমিউনিকেশনস ও ঢাকা কালচারাল
সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই "মেলোডি অব মিউজিক ও অ্যাওয়ার্ড'স নাইট"
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নিজ নিজ কর্মক্ষেত্রে অনন্য
ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের
সম্মাননা প্রদান করা হয়। এবারের আসরে শিল্প, ব্যবসা ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের
জন্য মর্যাদাপূর্ণ ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ লাভ করেছেন দেশের
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, অতিথি গ্রুপের পরিচালক লায়ন নজরুল ইসলাম চৌধুরী।উল্লেখ্য, এবারের মূল আয়োজনটি কেবল পুরস্কার
বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা রূপ নিয়েছিল সুর, সংস্কৃতি ও গুণীজনদের এক
অপূর্ব মিলনমেলায়। দেশের প্রথম সারির শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কর্পোরেট খাতের
শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে বনানী ক্লাবের অডিটোরিয়াম হয়ে উঠেছিল প্রাণবন্ত।লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে
দেশের অর্থনীতি ও সমাজসেবামূলক কার্যক্রমে অত্যন্ত সফলতার সাথে অবদান রেখে চলেছেন।
ব্যবসার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে তার নিবেদিত অংশগ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত
করার প্রয়াসই তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করেছে। জমকালো এই মঞ্চে আমন্ত্রিত অতিথিদের
হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি আয়োজকদের প্রতি
গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।এদিকে লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী মর্যাদাপূর্ণ
এই অনন্য সম্মাননায় ভূষিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অতিথি
গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল এবং কোম্পানির পরিচালনা পর্ষদের অন্যান্য
পরিচালকবৃন্দ। এক যৌথ অভিনন্দন বার্তায় লায়ন সাইফুল ইসলাম বলেন, লায়ন নজরুল ইসলাম’র এই আন্তর্জাতিক
মানের অর্জন অতিথি গ্রুপ পরিবারের জন্য অত্যন্ত গৌরব, আনন্দ ও সম্মানের। তার প্রাপ্য সম্মান ও স্বীকৃতি কোম্পানির ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং ভবিষ্যৎ পথচলায় পুরো
প্রতিষ্ঠানকে আরও বড় বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।