বগুড়ায় ‘অতিথি ডট কম’ -এর বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
বাংলাদেশের পর্যটন শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতকে আধুনিকায়নের প্রত্যয়ে দেশব্যাপী ব্যাপক কার্যক্রম শুরু করেছে দেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম ‘অতিথি ডট...
বাংলাদেশের পর্যটন শিল্প ও তথ্যপ্রযুক্তি
খাতকে আধুনিকায়নের প্রত্যয়ে দেশব্যাপী ব্যাপক কার্যক্রম শুরু করেছে দেশের সর্ববৃহৎ
অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম ‘অতিথি ডট কম’। এরই ধারাবাহিকতায়
গত ১৫ জুন ২০২৬, সোমবার সন্ধ্যায় বগুড়ার নবাববাড়ি রোডের শরিফা ট্রেড সেন্টারে অবস্থিত
হোটেল ৭১ ইন-এ এক বিশেষ ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ, তরুণ উদ্যোক্তা এবং তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অতিথি লিমিটেড
এর জিএম (ট্রেনিং) লায়ন মো: খলিলুর রহমান। তিনি তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায়
পর্যটন শিল্পকে বৈশ্বিক মানে উন্নীত করতে যুগোপযোগী মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশব্যাপী
ট্যুরিজম ও তথ্যপ্রযুক্তি খাতে প্রতিষ্ঠানের বিভিন্ন দূরদর্শী কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি জানান যে, অতিথি ডট কম কেবল দেশেই নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে মানসম্মত সেবা
নিশ্চিত করার পাশাপাশি দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা
রাখছে। আধুনিক বুকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই ধরনের সচেতনতামূলক
প্রোগ্রাম অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আন্তরিক
ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন অতিথি লিমিটেড এর জি সৈয়দ মিলাদুল হুদা। তিনি
উল্লেখ করেন, বগুড়ার এই ওভারভিউ প্রোগ্রাম স্থানীয় পর্যায়ে আধুনিক ট্যুরিজম ও তথ্যপ্রযুক্তির
মেলবন্ধন তৈরিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বক্তারা আশা প্রকাশ করেন, অতিথি স্কিল
ডেভেলপমেন্ট লিমিটেড এর এই উদ্যোগ দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে।