বগুড়ায় ‘অতিথি ডট কম’-এর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধিদেশের পর্যটন শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতের আধুনিকায়ন, সুদৃঢ় উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির দূরদর্শী লক্ষ্য নিয়ে বগুড়ায় স্থানীয় উদ্যোক্তাদের দক...
বগুড়া প্রতিনিধিদেশের পর্যটন শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতের
আধুনিকায়ন, সুদৃঢ় উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির দূরদর্শী লক্ষ্য নিয়ে বগুড়ায়
স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দেশীয় অনলাইন ভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডকম’-এর উদ্যোগে ২২
আগস্ট (শনিবার) বগুড়ার নবাববাড়ি রোডের শরিফা ট্রেড সেন্টারে অবস্থিত ‘হোটেল ৭১ ইন’-এ এই যুগোপযোগী
কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ‘অতিথি স্কিল ডেভেলপমেন্ট
লিমিটেড’।উক্ত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে
উপস্থিত থেকে কর্পোরেট কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর এক তথ্যবহুল
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন তাজুল ইসলাম।
অন্যদিকে, প্রধান অতিথির বক্তব্যে সহকারী পরিচালক (ট্রেনিং) লায়ন ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ
গুহ আধুনিক কর্পোরেট চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশিক্ষণের অপরিহার্যতার কথা তুলে ধরেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র জিএম (অপারেশন) লায়ন কামরুজ্জামান রোকন অতিথি
লিমিটেডের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা ও বাজার সম্প্রসারণের নানামুখী কৌশল নিয়ে দীর্ঘমেয়াদি
ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন।অতিথি লিমিটেডের জিএম সৈয়দ মিলাদুল হুদার
সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম (ট্রেনিং)
লায়ন খলিলুর রহমান। এছাড়া অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এজিএম (অপারেশন) লায়ন
ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম রিদয়, বগুড়ায় কর্মরত এজিএম অ্যাডভোকেট শাহ আলম লিমন, এজিএম
মোফাজ্জল হোসেন ও এজিএম মোজাফফর হোসাইন এবং ইন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট অফিসার ফেরদৌস
জামান ও জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা গ্রাহক সেবার মানোন্নয়ন,
প্রযুক্তির আধুনিক ব্যবহার এবং তরুণদের স্বাবলম্বী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে সৈয়দ মিলাদুল হুদা বলেন, "সঠিক নেতৃত্ব ও সততার মেলবন্ধনে
অতিথি লিমিটেডকে একটি অনুকরণীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য।"
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে
পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।