বগুড়ায় অতিথি লিমিটেডের বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় অতিথি লিমিটেডের উদ্যোগে বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় শহরের তন্ময় কমিউনিটি সেন্টারে এই অনু...
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় অতিথি
লিমিটেডের উদ্যোগে বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর (শনিবার) সন্ধ্যায়
শহরের তন্ময় কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন তাজুল ইসলাম। নিজের
বক্তব্যে তিনি কোম্পানির আগামী দিনের লক্ষ্য ও গ্রাহক সেবার মানোন্নয়ন নিয়ে নানামুখী
পরিকল্পনার কথা তুলে ধরেন।অত্র প্রতিষ্ঠানের জিএম সৈয়দ মিলাদুল
হুদা'র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে প্রাতিষ্ঠানিক
দক্ষতা ও উন্নয়নমূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ও ময়মনসিংহ বিভাগীয় অফিস ইনচার্জ লায়ন মাহবুবুল আলম খান ও সহকারী পরিচালক (অপারেশন) লায়ন
কামরুজ্জামান রোকন।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন
সংস্থার এজিএম অ্যাডভোকেট মোঃ শাহ আলম লিমন, মোঃ মোজাফফর হোসেন, মোঃ মোফাজ্জল হোসেন
এবং লায়ন সামেদ পারভেজ। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
এবং বিভিন্ন এলাকা থেকে আগত উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত
করে তোলে। অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সফল এই কর্মসূচির সমাপ্তি ঘটে।