বিএলডিএ’র সদস্যপদ পেল অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট
মো: হাসান আল শাহাজাদাদেশের আবাসন ও পর্যটন শিল্পে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল উদীয়মান আবাসন প্রতিষ্ঠান ‘অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড’। বেসরকারি খাতের ল্য...
মো: হাসান আল শাহাজাদাদেশের আবাসন ও পর্যটন শিল্পে নিজেদের অবস্থান
আরও সুদৃঢ় করল উদীয়মান আবাসন প্রতিষ্ঠান ‘অতিথি সিটি অ্যান্ড
রিসোর্ট লিমিটেড’। বেসরকারি খাতের ল্যান্ড ডেভেলপারদের
শীর্ষস্থানীয় ও একমাত্র জাতীয় প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলাদেশ ল্যান্ড
ডেভেলপার্স অ্যাসোসিয়েশন’ (বিএলডিএ)-এর অফিসিয়াল সদস্যপদ লাভ করেছে
তারা। এই গৌরবময় অর্জনকে আবাসন খাতে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পথচলা এবং গ্রাহক আস্থার
এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই অন্তর্ভুক্তির ফলে সেবামূলক এই উদ্যোগের
গ্রহণযোগ্যতা, পেশাদারিত্ব এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে
করছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।দীর্ঘ দুই দশক ধরে দেশের রিয়েল এস্টেট
ও ল্যান্ড ডেভেলপমেন্ট খাতের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং নীতিগত সহায়তায় অত্যন্ত
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিএলডিএ। এই মর্যাদাপূর্ণ সংগঠনের অংশ হওয়া যেকোন
প্রতিষ্ঠানের বৈধতা, স্বচ্ছতা এবং গ্রাহক অধিকার সুরক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকার
প্রমাণ। অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট শুরু থেকেই প্রচলিত আইন ও নিয়ম-নীতি মেনে বিভিন্ন
বিনোদনমূলক প্রকল্প বাস্তবায়নে কাজ করছে, যা এই সদস্যপদ প্রাপ্তির মাধ্যমে নতুন এক
উচ্চতা পেল।বর্তমানে প্রতিষ্ঠানটি আধুনিক লাইফস্টাইল
রিসোর্ট, অ্যামিউজমেন্ট ও থিম পার্ক প্রপার্টি ডেভেলপমেন্ট এবং এই খাতে লাভজনক অংশীদারিত্বমূলক
বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে মনযোগ দিয়েছে। ২০২৮ সালের মধ্যে চলমান প্রকল্পগুলো সফলভাবে
সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে তারা। বিএলডিএ-এর মতো একটি নিয়ন্ত্রক
অ্যাসোসিয়েশনের ছায়াতলে আসায় এখন থেকে সাধারণ বিনিয়োগকারী ও গ্রাহকদের স্বার্থ যেমন
সুরক্ষিত থাকবে, ঠিক তেমনি সামগ্রিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।উচ্ছ্বাস প্রকাশ করে অতিথি সিটি অ্যান্ড
রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এই প্রাপ্তি পুরো টিমের কঠোর পরিশ্রম
ও সততার ফসল। গ্রাহকদের একটি আধুনিক, নিরাপদ ও সুপরিকল্পিত পর্যটনবান্ধব পরিবেশ উপহার
দিতে তারা বদ্ধপরিকর। এই নতুন মাইলফলক তাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যৎ
পথচলাকে করবে আরও সুসংহত। বিএলডিএ-এর সদস্য হিসেবে এখন থেকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি
ও আধুনিক আবাসন শিল্পের বিকাশে তারা আরও বৃহত্তর পরিসরে অবদান রাখতে পারবে বলে দৃঢ়
আশাবাদ ব্যক্ত করা হয়।