বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে : প্রধানমন্ত্রী

গত ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে এক জনসভায় মাওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ...

গত ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে এক জনসভায় মাওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মাওলানা ভাসানী সারাজীবন শোষিত ও বঞ্চিত মানুষের জন্য লড়াই করেছেন। তার আদর্শ আমাদের অনুপ্রাণিত করে। তার দেখানো পথেই আমরা দেশের মানুষের মুক্তি নিশ্চিত করব।বিগত আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই-আগস্টের বিপ্লবের ফসল হিসেবে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে, বিএনপি তাতে পূর্ণ সমর্থন দিয়েছে। যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন এবং প্রতিটি শর্ত বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। ইনশাআল্লাহ, এর কোনো ব্যতিক্রম হবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। বিএনপি সবসময় জনগণের কল্যাণে রাজনীতি করে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা রাষ্ট্র কাঠামোর যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, তাতে দেশের মানুষের মৌলিক অধিকার ও সুশাসনের কথা বলা হয়েছে। আমরা পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করব।