বিএনপির জাতীয় কাউন্সিল হবে শীঘ্রই: মির্জা ফখরুল
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর...
গত ১৭ ফেব্রুয়ারি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী
হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের
কার্যালয়ে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদ, স্থানীয় সরকার নির্বাচন,
সরকারের এক মাসের সফলতা, ভিসি নিয়োগ ও অর্থনীতিসহ নানা প্রশ্নের খোলামেলা জবাব দেন।
এ সময় দলের কাউন্সিল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির কাউন্সিল এই বছরের মধ্যেই
হবে। এখনও আমরা সময় নির্ধারণ করিনি। তবে আমার মনে হয় শিগগিরই কাউন্সিল হবে।’
উল্লেখ্য, বিএনপির
সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। সরকার গঠনের পর দল ও সরকার এক হয়ে
গেছে কি-না এবং দলের কার্যক্রম কবে পুরোদমে শুরু হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে
বিএনপি মহাসচিব বলেন, দলের কার্যক্রম চলছে। এক মাসের মধ্যে সরকার গঠন করতে সময় লেগেছে।
দলের বেশিরভাগ লোকই সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলো পূরণে সময় লাগবে। সরকার তার কাজ
করবে, দল তার কাজ করবে-এটাকে আলাদা করে দেখার কিছু নেই।