বিজয়া দশমীর আবহে টানা ৮ রাত অ্যাকশন দৃশ্যের শুটিং, ‘কিং’ দিয়ে চমক দিতে চান শাহরুখ খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান এর নতুন সিনেমা কিং মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল। সিনেমাটি নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। এর আগ...

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান এর নতুন সিনেমা কিং মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল। সিনেমাটি নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। এর আগে প্রকাশিত টিজার ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা -এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সিনেমাটির একটি বিশেষ অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করেছেন শাহরুখ খান। বিজয়া দশমী উৎসবের পটভূমিতে এই দৃশ্যটি ধারণ করা হয়েছে টানা আট রাত ধরে। প্রতিবেদন অনুযায়ী, দৃশ্যটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে ঐতিহ্যবাহী বিজয় দশমির শোভাযাত্রার আবহ ফুটে ওঠে। ঢাকঢোলের শব্দ, রঙের উচ্ছ্বাস এবং বিসর্জনের দিনের উন্মাদনা সবকিছু মিলিয়ে সেটে তৈরি করা হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। সিনেমাটির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘কিং’ ছবির মাধ্যমে দর্শকদের আবারও চমকে দিতে চান শাহরুখ খান। সে লক্ষ্যেই ছবিটির প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ধারণ করতে নির্মাতারা বিশেষ মনোযোগ দিচ্ছেন। এর আগে প্রকাশিত টিজারেই অ্যাকশন ও গল্পের ইঙ্গিত পেয়ে দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে আগ্রহ বেড়েছে। বিশেষ এই অ্যাকশন দৃশ্যের খবর সামনে আসায় সিনেমাটি নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।