বিশ্বকাপ ফুটবল ২০২৬: নতুন ইতিহাসের অপেক্ষায় বিশ্ব, শিরোপা স্বপ্নে ব্রাজিল

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আয়োজন ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে বিশ্বজুড়ে উত্তেজনা ও উন্মাদনা। নতুন ফরম্যাট, তিনটি আয়োজক দেশ এবং ৪৮ দলের অংশগ্রহণে এব...

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আয়োজন ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে বিশ্বজুড়ে উত্তেজনা ও উন্মাদনা। নতুন ফরম্যাট, তিনটি আয়োজক দেশ এবং ৪৮ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ও ব্যতিক্রমধর্মী আসর। কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন ২০২৬ সালের সেই মহাযজ্ঞের দিকে, যেখানে আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।আগামী ১১ জুন ২০২৬ পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরের। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে। আর দীর্ঘ এক মাসের ফুটবল যুদ্ধ শেষে ১৯ জুলাই ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই মহারণের। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করছে। FIFA এবার বিশ্বকাপের ফরম্যাটেও এনেছে বড় পরিবর্তন। আগে যেখানে ৩২টি দল অংশ নিত, সেখানে এবার অংশ নিচ্ছে ৪৮টি দেশ। ১২টি গ্রুপে ভাগ হয়ে দলগুলো লড়বে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার জন্য। ফলে ম্যাচের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে। ফুটবল বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে ছোট দলগুলোর জন্যও বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ তৈরি হবে।বিশ্বকাপের অন্যতম আলোচিত দল ব্রাজিল এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামবে। ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি এর অধীনে নতুন রূপে সাজানো হয়েছে সেলেসাওদের দল। অভিজ্ঞতা ও তরুণ শক্তির সমন্বয়ে গড়া এই স্কোয়াড ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে নতুন আশার জন্ম দিয়েছে।ব্রাজিল দলে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছেন নেইমার। দীর্ঘ ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন এই তারকা ফুটবলার। তার সঙ্গে আক্রমণভাগে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও রাফিনহার মতো ইউরোপ কাঁপানো ফুটবলাররা। তরুণ প্রতিভা এনড্রিক কেও ঘিরে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। মিডফিল্ডে ব্রুনো গিমারায়েস ও জোয়াও গোমেজ দলের ভারসাম্য রক্ষা করবেন। আর গোলপোস্টে থাকবেন অভিজ্ঞ আলিসন রামসেস বেকার ।বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপা জয়ের গৌরব রয়েছে তাদের। তবে দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপ শিরোপা থেকে দূরে রয়েছে সেলেসাওরা। তাই ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল সমর্থকদের স্বপ্ন এবার অনেক বড়।বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ের অন্যতম সেরা স্কোয়াড নিয়ে মাঠে নামছে ব্রাজিল। কোচ আনচেলত্তির অভিজ্ঞতা, নেইমারের প্রত্যাবর্তন এবং ভিনিসিয়ুস-রদ্রিগোদের দুর্দান্ত ফর্ম দলটিকে শক্তিশালী অবস্থানে রেখেছে। তবে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেনের মতো দলগুলোও এবার শিরোপার লড়াইয়ে সমানভাবে এগিয়ে থাকবে।ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা ও গর্বের নাম। আর সেই আবেগকে আরও বড় পরিসরে বিশ্বের সামনে তুলে ধরতে প্রস্তুত বিশ্বকাপ ২০২৬। এখন শুধু অপেক্ষা, নতুন ইতিহাসের জন্ম দেখার।